দুর্নীতির মাধ্যমে নিজের ও স্বজনের নামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। রোববার কর প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এদিকে, এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান আত্মগোপনে চলে গেছেন। কোনো হদিস পাওয়া যাচ্ছে না তার। রোববার এনবিআরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার আদেশ জারি করা হয়। কিন্তু সপ্তাহ পার হলেও তিনি কাজে যোগ দেননি।
এদিকে দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা পেতে প্রভাবশালী মহলের কাছে মতিউর ও লায়লার যাওয়া-আসার তথ্যও পাওয়া গেছে। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আত্মগোপনে থেকেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করে নিজেকে রক্ষায় প্রভাবশালীদের কাছে তদবির করছেন। ক্ষমতার কেন্দ্রবিন্দুর খুব কাছাকাছি থাকা প্রভাবশালী এক সচিবের কাছে ধরনা দিচ্ছেন।
জানা গেছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা, ২০১৯-এ বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকতে পারবেন না। উপবিধি (১) এর বিধান লঙ্ঘন করলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার প্রতিদিনের অনুপস্থিতির জন্য ১ দিনের মূল বেতনের সমপরিমাণ কর্তন করতে পারবে। মতিউর অফিস না করলেও তার বিরুদ্ধে এই আইনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উলটো মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ দুদকের অনুসন্ধান কাজে প্রভাব বিস্তারের অপচেষ্টা করছেন। এর অংশ হিসাবেই দুদকের আবেদনের প্রেক্ষিত্রে আদালতের দেওয়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন লাকী।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.