জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা
মোঃরাজু মিয়া সোহাগ :
স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২৪ - ২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা। রবিবার পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার, সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন সাদের, কাউন্সিলর রনজিৎ কুমার রায়,
সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু,অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, সহ কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য ২০২৪ - ২৫ অর্থ বছরের ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.