আজ বিশ্ব ক্যামেরা দিবস।
আমি যার সাথে এই ক্যামেরা নিয়ে দাড়িয়ে আছি তিনি দেশের অন্যতম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার @Adnan Azad !
আমার বাউন্ডেলে জীবনের প্রথম জাদুকর যিনি আমাকে স্থীর এবং চরম ধৈর্য নিয়ে কোন কাজে মনোনিবেশ করাতে পেরেছিলেন। সেটা ফটোগ্রাফি! আমি তার মতন এত সাহস নিয়ে সাপ টাপ এর ছবি হয়তো তুলতে পারিনি। কিন্তু অনেক প্রজাপতির ছবি তুলেছি। এমন হয়েছে যে, একটা ঠিকঠাক ক্লিক করতে আমার ৩/৪ ঘন্টাও লেগে যেতো! এমন এমন প্রজাপতির ছবি তুলেছি যার নামও আমি জানিনা। ছবি তুলে ভাইয়াকে পাঠাতাম। উনি নাম বলে দিতেন। ছবি তোলার প্রেমে পড়ে এক দিনেই ৬ টা লেন্স সহ ক্যামেরা কিনে ফেললাম ২০১৮ তে। তার দুই তিন মাস পরেই ভাইয়া একটা কুমির ফার্মের সমস্ত দেখভালের দায়িত্বে চলে যান উখিয়া কক্সবাজার। তারপর আর কি.. আমিও আমার ক্যামেরা তুলে দেই আলমারিতে। শেষ।
হঠাৎই সেদিন তিনি ঢাকায় ফিরলেন ফাইনালি! ব্যাস শুরু হয়ে গেলো আমাদের বনে বনে মনের পাখনা মেলে উড়ে বেড়ানো।
এখন আমারা অনেক দারুন দারুন ছবি তুলবো প্রজাপতি, ফুল আর পাখিদের। 🥰🧚♀️
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.