তেঁতুলিয়ার সংবাদ ঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার আলোচিত সংবাদ দুদক কর্তৃক সম্পদ জব্দ।।
আসুন এ বিষয়ে খোলামেলা আলোচনা করি ঃ
সাবেক উপজেলার চেয়ারম্যান এর বিরুদ্ধে ১/২/২০২৪ ইং তারিখে দুদক সম্পদের অনুসন্ধান শুরু করেন।
তারপর, তিনাকে সম্পদের হিসাব দিতে নোটিশ করেন।
তিনি দিনাজপুর দুদক অফিসে গিয়ে, ৭ টি মোজায় ৫৯ টি দাগে ৮৩৬.৩১ শতাংশ জমি র বৈধ কাগজ পত্র দলিল দুদক অফিসে দাখিল করেন। যার আনুমানিক মূল্য - ৭৯ লাখ, ৭২ হাজার, ৫৫৫ টাকা জ্ঞাত আয় দেখান।
তারপর,
দিনাজপুর জেলা দুদক অফিস অনুসন্ধান টির দায়িত্ব অর্পণ করেন ঠাকুরগাঁও জেলায় দুদক অফিসে। তদন্তের দায়িত্ব পান দুদক উপ সহকারী পরিচালক জনাব, আজমীর শরিফ, মারজী।
তিনি তদন্ত করে দেখেন, জমির বর্তমান দাম দাখিল কৃত মূল্যর চেয়ে, ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকা কম দেখানো হয়েছে। তাই তিনি, গত ৯/৬/২০২৪ ইং তারিখে উক্ত দাখিল কৃত ব্যাক্তির সম্পদ জব্দের আবেদন করেন আদালতে।
তারপর,
২৭/৬/২০২৪ ইং তারিখে, স্পেশাল জজ আদালতে উক্ত জমি ও কৃষি ব্যাংক তেঁতুলিয়া শাখার সঞ্চয়ী একাউন্ট জব্দের আদেশ প্রদান করেন।
বিষয় টি নিশ্চিত করেন, পাবলিক প্রসিকিউটর মোঃ হাবিবুল ইসলাম হাবীব দুদক আইন জীবী।
- এই হচ্ছে মূল ঘটনা। এখন আসেন আইনের যুক্তি নিয়ে কিছু কথা বলা যাক ঃ
যেহেতু সাবেক উপজেলার চেয়ারম্যান একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তিনার ৮ একর জমি থাকতেই পারে। জমির দাম বৃদ্ধি ক্রমে বেড়েই চলেছে। তাই ক্রয় মূল্য ও বার্তমান মূল্য র ব্যবধান ১৩ লাখ হতেই পারে। এ কারণে সমস্ত সম্পদ ও ব্যাংক একাউন্ট জব্দ করার নির্বাহী আদেশ কতটুকু যুক্তি যুক্ত হয়েছে তা এই রায়ের বিরুদ্ধে আপিল করিলে সঠিক সিদ্ধান্ত আসিবে বলে প্রতীয়মান হয়। অভিযুক্ত ব্যাক্তি আদালতের চুড়ান্ত আদেশ বা রায় না হওয়া পর্যন্ত দুর্নীতি বাজ বলা আইন গত ভাবে অবৈধ বলিয়া বিবেচিত হুইবে। অতএব, অভিযুক্তের মানহানীকর কোন প্রচার এর বিরুদ্ধে মানহানি মামলা করিবার আইন গত অধিকার রহিয়াছে। তবে, চেয়ারম্যান এর উচিত দ্রুত উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা। নয়তো বারতি ১৩ লাখ টাকা সমপরিমাণ জমি নিলাম এর আদেশ হতে পারে।।
আশা করি বিষয় টি পরিস্কার ধারণা দিতে পেরেছি। এটা দুদক এর চলমান কার্যক্রম পরিচালনার অংশ মাত্র।।
আন্তজাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা তেঁতুলিয়া শাখা ও পঞ্চগড় জেলা
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.