
গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নাম স্থানের ওই নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাদের মধ্যে ফারুক হেসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্বজনরা জানায়, বুধবার (২৬ জুন) রাতে ফুলছড়ির উপজেলার কালিরক্যাশ নামক চর গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজখুঁজির একপর্যায় আজ শুক্রবার সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটস্থালে গিয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদীতে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.