খুলনার আড়ংঘাটা থানার খানাবাড়ী এলাকার যোগীপোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আরিফ হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার ০১ (এক) জন আসামী গ্রেফতার।
রেজোয়ান রাজাঃ
আড়ংঘাটা থানার মামলা নং-১০, তাং-২৫/০৬/২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজুর প্রেক্ষিতে আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক উক্ত থানাধীন বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলায় হত্যাকান্ডের সাথে জড়িত আসামী ১) মোঃ সুজন সরকার(২৭), পিতা মোঃ দুলাল সরকার, সাং-শলুয়া ঘোনারদাড়া রোড, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাদে আসামীর দেওয়া দেওয়া তথ্য মোতাবেক আড়ংঘাটা রেলস্টেশন গামী রাস্তার উত্তর পাশে পরিত্যক্ত জমির ভেড়ির উপর আম গাছের গোড়ায় ঝোপের মধ্য থেকে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে ০১ টি পিস্তল, ০১ টি ম্যাগজিন এবং ০৩ রাউন্ড পিস্তলের গুলি নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতে উদ্ধারপূর্বক জব্দ করা হয।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.