
রংপুর থেকে
আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে এক লাখ বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে রংপুর জেলা যুবলীগ।
আজ (মঙ্গলবার, ২৫ জুন) সকালে নগরীর বঙ্গবন্ধু চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন কর্মসূচির প্রথম দিনে নানা প্রজাতের এক হাজার বৃক্ষ বিতরণ শেষে জিলা স্কুল প্রাঙ্গণে ফলজবৃক্ষ রোপন করেন নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, রংপুর যুবলীগের সভাপতি লক্ষীণ চন্দ্র বর্মন, সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিভাগীয় নগরীসহ জেলার আট উপজেলায় মাসব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.