সাদুল্লাপুরে কবিরাজকে গাছে বেঁধে নির্যাতন
(গাইবান্ধা) প্রতিনিধিঃ
সাদুল্লাপুরে শামীম কবির নামে এক কবিরাজকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্থানীয়রা জরুরিসেবা নম্বর ৯৯৯ এ কল দিলে নির্যাতনের শিকার ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। নির্যাতনের শিকার ওই যুবক এই গ্রামের ছইর উদ্দিনের ছেলে। শামীম কবির সোমবার পার্শ্ববর্তী চালুনদহ ব্রিজের দক্ষিণের একটি শ্মশান ঘাটিতে যায়। সেখান থেকে ঔষধি গাছ সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে পূর্বশত্রুতার জেরে দক্ষিণ দুর্গাপুর গ্রামের ওমর আলী ও তার ছেলে রাকিবুল ইসলাম শাহীন, তোফাজ্জল আলী এবং তার ছেলে নাজমুল শেখসহ পরিবারের আরও অনেকে শামীম কবিরকে পথরোধ করেন। এরপর লাঠি-রড দিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। তারপরও ক্ষান্ত না হয়ে পরে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে শামীমকে পিটিয়ে জখম করে। এ ঘটনার খবর পেয়ে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে নির্যাতনকারীরা।
নির্যাতনের শিকার শামীম কবিরের বাবা ছইর উদ্দিন বলেন, নির্যাতনকারীরা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। এ নিয়ে সাদুল্লাপুর থানায় এজাহার দাখিল হলেও সেটি আমলে নেয়নি পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল আলী বলেন, আমার স্ত্রীর সঙ্গে অনৈতিক কার্যকলাপের চেষ্টায় শামীম কবিরকে আটক করে মারধর করা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) রাজু কামাল বলেন এ সংক্রান্ত অভিযোগ কিংবা মামলা হয়েছে কি না সেটি
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.