গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত ।
অদ্য সোমবার (১০ জুন) বিকাল ৪টায় কুঠিবাড়ি ঈদগাহ মাঠে পৌরসভার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা অফিসার চয়নিকা খাতুন, সাফিয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন,কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুন নাহার,বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা হোসনেয়ারা মিথু, বর্দ্ধনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহমুদা বেগম মিতু, মাগুড়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ববনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, কালিকাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাতিজা বেগম, পান্থাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, বুজরুক বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম কাকুলি, খলসী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগমসহ অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিকাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কুঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কুঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.