গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু গ্রেফতার
ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্সঃ নাজমুল রিনকু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে (৬৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষ করে নিজ বাড়ি ফেরার পথে, উপজেলা হিসাব রক্ষন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে মোশাহেদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.