সাঘাটায় ৩ ইটভাটায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (১৮ মে) বেলা ১২ টা থেকে দুপর ২টা পর্যন্ত উপজেলার কামালের পাড়া ইউনিয়নের আগ গড়গরিয়া, কাঠালতলী ও কচুয়া ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী।
এসময় এস এস বি ই্ট ভাটার মালিক মুকুল মিয়ার ২০ হাজার, এস বি ইট ভাটার মলিক মানিক ও ফারুক তালুকদার এর ৩০ হাজার এবং কেবিসি ইট ভাটার মলিক শরিফুল ইসলামকে ৩০ হাজার, এ তিনটি ভাটার মালিকের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.