শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও একজন শ্রীবরদী উপজেলার গোষাইপুর তিন রাস্তার মোড় ভারেরা বাজারে শুক্রবার নামাজের একটু আগে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের মোঃ তারা মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে মোঃ ফয়সাল আহমেদ বিজয় (১৬)। আরেকজন একই এলাকার জাহাঙ্গীর আলম মুকুলের ছেলে মোঃ হৃদয় মিয়া (১৭)। হৃদয় এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্রীবরদীর ফয়সাল, হৃদয় ও তৌহিদরা ৬ বন্ধু মিলে তিন মোটরসাইকেলে দ্রুত গতিতে ঘুরতে বের হয়েছিল। বারেরা বাজার তিন রাস্তার মোড় মোটরসাইকেল ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় । এতে আহত হয় তিনজন। আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে শ্রীবরদী উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফয়সালকে শেরপুর জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আর তৌহিদুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.