খায়রুন্নেসা স্কুল এন্ড বি.এম.টি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান ও উপজেলা চিয়ারম্যান পদপ্রার্থী কাজী মনিরুল হক।
শুক্রবার ১৭ই মে রাতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের ইকরাইল গ্রামে অবস্থিত খাইরুন্নেছা স্কুল এন্ড বি.এম.টি কলেজ চত্বরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ছাএ ছাএী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. লুৎফর রহমান এর সভাপতিত্বে কাজী মনিরুল হক বলেন, টগরবন্ধ ইউনিয়নের ৫নং ইকরাইল গ্রামের রাস্তাঘাট এর খুবই খারাপ অবচ্ত।আমার চাচা ফরিদপুর-১ আসনের বারবার নির্বাচিত সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। শৈশব থেকেই চাচার আদর্শে উজ্জীবীত হয়েছি। তাই মানুষের সেবা করার জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনসেবা আর উন্নয়নের বাইরে আমার কোনো চিন্তা নেই। আমি কথা দিচ্ছি কোন লোভ বা অনিয়ম-দূর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে আলফাডাঙ্গা উপজেলার জনগণকে সাথে নিয়ে সমস্যা ও সঙ্কট মোকাবেলায় কাজ করবো। উপজেলার বেকার যুবক ও মা-বোনদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনেও কাজ করবো। সবাইকে সাথে নিয়ে আলফাডাঙ্গা উপজেলাকে স্বচ্ছ জবাবদিহিমূলক একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য প্রয়োজন উপজেলাবাসীর স্নেহ, ভালোবাসা ও সমর্থণ। আমি বিশ্বাস করি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলার জনগণ তাদের হৃদয়ে আমাকে ঠাঁই দেবেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন টগরবন্ধ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হাসান শিপন, আরো উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মোস্তাক হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাহুল মৃধা সহকারী শিক্ষক খায় রুন্নেসা স্কুল এন্ড কলেজ ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.