সুন্দরগঞ্জে উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ালেন চেয়ারম্যান প্রার্থী সফিউল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সড়ে দাড়ালেন চেয়ারম্যান প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সফিউল ইসলাম আলম (আনারস)।
আজ শুক্রবার (১৭ মে) পাঁচপীর বাজারস্থ তারঁ ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দেন।
তৃতীয় ধাপে আগামী ২৯ মে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে ১২ মে দুর্লভ চন্দ্র মন্ডল তাঁর প্রার্থীতা প্রত্যাহার করায় ৯ জন প্রার্থী মার্কা নিয়ে প্রচারণা শুরু করেন। এরই মধ্যে শুক্রবার সফিউল ইসলাম আলম নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত অসুবিধাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি তাঁর কোনো সমর্থন নেই বলে জানান। তাঁর নির্বাচনের সাথে জড়িত সকল প্রকার সমর্থক, প্রস্তাবক, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষিদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ধৈর্য্যধারণের জন্য সবিনয় অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.