সাদুল্লাপুরে মাদকসহ নারী গ্রেফতার******
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মনি বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ মে) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মীরপুর গ্রামের সফিকুল ইসলাম ঠাণ্ডার স্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসয় মনি বেগমের স্বামী সফিকুল ইসলাম ঠাণ্ডার হেফাজত থাকা এক গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে। একইসঙ্গে মনি বেগমকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেফতার মনি বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.