পলাশবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
মো:লিমন মিয়া,,পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ এপ্রিল বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩২ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা কাওসার মিশু,সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু,থানা ইন্সপেক্টর (তদন্ত) পবিত্র কুমার সরকার,উপজেলা একাডেমিক কর্মকর্তা আলমগীর হোসেন,পলাশবাড়ী এস,এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান,উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা,সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,পলাশবাড়ী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ী সভাপতি মন্জুর কাদির মুকুল, খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক মশফিকুর রহমান মিলটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
শুরুতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.