গাইবান্ধায় লাইসেন্সবিহীন ১৭৯টি, অবৈধ ইটভাটার উচ্ছেদের কোন পদক্ষেপ নেওয়া হয়নি
জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধার লাইসেন্সবিহীন ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদের কেন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সাথে ইটভাটা প্রস্তুত ও
ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন-২০১৩ অনুযায়ী ১৭৯টি ইটভাটা উচ্ছেদ করতে বিবাদীদের নিষ্ক্রীয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালযের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালযের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও গাইবান্ধার জেলা প্রসাশকসহ (ডিসি) সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়। এ বিষয়ে দায়ের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি একেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সোমবার রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবি আব্দুর রাজ্জাক।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.