পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের উপহার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী রিয়াদ
নিজেস্ব প্রতিবেদক ঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে এতিম, অসহায় ও প্রতিবন্ধী রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেছেন পলাশবাড়ী প্রজন্ম তরুন সংঘ। এমন উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন অসহায় প্রতিবন্ধী রিয়াদ।
"আয়োজনে না, প্রয়োজনে আমাদের পাশে ডাকুন" স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের পথচলা। সংগঠনটি ইতিমধ্যেই মানুষের মনে জায়গায় করে নিয়েছে তাদের বিভিন্নরকম সেবামূলক কাজের মাধ্যমে। যেমন অসহায় মেয়ের বিবাহের বন্দোবস্ত করা, প্রতিবন্ধীদের পাশে দাড়ানো, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা, শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণ, ঈদে অসহায় মানুষের মাঝে সেমাই চিনি, কাপড় বিতরণ করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তারা প্রশংসিত হয়েছেন।
জানা যায়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের খামার পাড়ার সাফিরুল ইসলামের ছেলে রিয়াদ বাবু (১১) জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী। সে একা চলাফেরা করতে পারে না। ভাগ্যের নির্মম পরিহাস গত কয়েক বছর আগে প্রতিবন্ধী রিয়াদের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবা মারা যাওযার কিছু দিন পরে মা আমেনা বেগমও প্রতিবন্ধী ছেলে ও ছোট্ট একটি মেয়েকে রেখে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের জীবনে নেমে আসে বিভীষিকাময় কালো অধ্যায়।
এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে নজরে আসে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের। পরে প্রজন্ম তরুণ সংঘের সর্বসম্মতিক্রমে রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমতাবস্থায় ১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে প্রজন্ম তরুণ সংঘের একটি টীম রিয়াদের বাড়ীতে এসে স্থানীয় সমাজসেবক ইউনুস আলীর উপস্থিতে রিয়াদকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন, সাংবাদিক ওমর ফারুক, পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন মন্ডল আলিফ, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামি, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস জাহান রিপন, সদস্য রাকিব, হাসান এবং রবিউল ইসলাম সহ অন্যান্যরা।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.