কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শাহ আলমকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কুড়িগ্রামের বুনিয়াদি কাপড় ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহ আলমকে যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে দেখছেন অনেক ব্যবসায়ী। দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা ও ব্যবসায়ীদের পাশে থাকার মানসিকতার কারণে তাঁর প্রতি আস্থা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ীদের মতে, একটি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব শুধু পদ-পদবির বিষয় নয়; বরং ব্যবসায়ীদের নিরাপত্তা, ন্যায্য অধিকার, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার দায়িত্বও এর সঙ্গে জড়িত। এসব ক্ষেত্রে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন।
আলহাজ্ব মো. শাহ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরা, বাজারের নিরাপত্তা জোরদার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সমর্থক ব্যবসায়ীরা।
তাঁরা বলেন, ব্যবসায়ীদের স্বার্থে নিরলসভাবে কাজ করতে পারেন—এমন সৎ, নিষ্ঠাবান ও যোগ্য নেতৃত্বই এখন প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. শাহ আলমকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তাঁর সমর্থকরা।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.