হাইকোর্টের নির্দেশে সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত ‘এআরবি ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রথম অভিযান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ও আনসার নায়েক মো. কাসেমের নেতৃত্বে একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র ১৬টি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবশিষ্ট ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল জানান, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান শুরু হয়েছে। সাঘাটায় ‘এআরবি ব্রিকস’-এর চিমনি ভাঙার মাধ্যমে অভিযানের সূচনা হলো। পর্যায়ক্রমে তালিকার অন্তর্ভুক্ত অন্যান্য সকল অবৈধ ইটভাটাতেও অভিযান চালানো হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.