বকশীগঞ্জে ভুট্টাবোঝাই অটোভ্যানের চাপায় কিশোরীর মৃ*ত্যু
আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভুট্টাবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেখের মেয়ে।
নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশের সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আঁখি মনি। এ সময় ভুট্টাবোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে চাপা দিলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে আঁখি মনির মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.