দুমকিতে ডাচ্ -বাংলা ব্যাংকের ব্যাংক প্রহরীর ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার -১
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকিতে ডাচ্-বাংলা ব্যাংকের এক ব্যাংক প্রহরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক প্রহরীর মেয়ে বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মোঃ রিমন রায়হান নামে এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
অভিযোগ ও পুলিশ সুএে জানা গেছে, গত সোমবার (১০ আগস্ট) ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ব্যাংক প্রহরী মোঃ কালাম সরদার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি ব্রাক অফিসের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রিমন,রায়হান, কামরুল, হাওলাদারসহ আরও ২-৩ জন তাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ব্যাংক প্রহরীর মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি মোঃ রিমন রায়হানকে বুধবার (১২ আগস্ট) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জমিজমা - সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
"তারিখ" ১২/০৮/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.