
গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জিম উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে প্রয়োজনীয় ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) জিম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ জিল্লুর রহমান এবং ম্যানেজার কে এম মোস্তাকিম খন্দকারসহ সংশ্লিষ্টরা।
এ সময় সংস্থার প্রতিনিধিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জিম উন্নয়ন সংস্থা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা জিম উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.