জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র গাইবান্ধার আয়োজনে আজ সোমবার বিকেল ৫টায় সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এ্যাডঃ নওশাদুজ্জামান, বাসদ জেলা আহবায়ক গোলাম রাব্বানীসহ অনেকে।
ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘ লাগাতার লড়াই সংগ্রামের মধ্যদিয়ে ২৪ সালে কোটা আন্দোলনের সময় সরকারের হত্যাযজ্ঞের জবাব দিতে সারাদেশে রাজপথে সংগ্রামী জনতার ঢল নামে।
আমরা বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে লিফলেট পত্র-পত্রিকা ও সভা সমাবেশে বলেছিলাম সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।
সরকার সে কথা অগ্রাহ্য করে দমন-পীড়নের পথ বেছে নিয়েছিল।
অবশেষে সকল দমন-পীড়নের বিরুদ্ধে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল সংগ্রামী জনতা।
গনঅভ্যুত্থানের আমরা বলেছি লড়াই জারি রাখতে হবে।
সেই লড়াই পরিচালনা করতে হবে পুঁজিবাদ বিরোধী বিপ্লবী শক্তির নেতৃত্বে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.