পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আঃ রাজ্জাক ওরফে বয়তুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানাধীন মধইল-শিবপুর সড়কের সারইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোঃ আঃ রাজ্জাক ওরফে বয়তুল (৪৫), মৃত আবেদ আলীর ছেলে। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শংকরপুর গ্রামে।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.