ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা মঙ্গলবার (৪ আগস্ট ) সন্ধ্যায় কেন্দুয়া রোড, চালাষ, ধনবাড়ীতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আব্দুল আজিজ এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয় । সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রাখা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকতার মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার উন্নয়নমূলক সংবাদ যথাযথভাবে তুলে ধরার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন । এছাড়াও সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে গত ২২/০২ /২০২৫ ইং তারিখে সাময়িক ভাবে বহিষ্কৃত ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রনি কে পুনরায় ক্লাবে সংযুক্ত এবং স্বপদে বহাল হয়েছে । এখন থেকে মোঃ রনি ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের পরিচয় বহন করতে পারবে । সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.