পুলিশের কোন সদস্য মাদকের সাথে
জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে
----- খুলনা রেঞ্জ ডিআইজি
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মোস্তফিজুর রহমান বলেছেন, আমাদের কোন পুলিশের সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে ডোব টেষ্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে গণ-মাধ্যম কর্মীদের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিয়ে আলোচনা কালে খুলনা রেঞ্জ ডিআইজি একখা বলেন।
অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, জেলার বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের দাায়ত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এরআগে সকালে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে ‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ##
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.