বাগেরহাটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার
করে তদবির বাণিজ্য, গ্রেপ্তার ১
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক প্রতারক কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদি বুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।
গ্রেপ্তার কামরুজ্জামান টুকু বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদি বুনিয়া গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরো জানান, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে একটি প্রতারক চক্র কয়েক মাস ধরে অবৈধ তদবির বাণিজ্য করছে। প্রতিমন্ত্রীর এমন নির্দেশের পর পুলিশ তদন্ত শুরু হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে কামরুজ্জামান টুকুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময়ে তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রতারক কামরুজ্জামান টুকুকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে অন্য কারো সস্মৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ##
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.