"শিক্ষার আলোয় গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ" মিঠাপুকুরে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনায় এমপি গোলাম
মোঃসাজেদুর রহমান রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২রা আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন রংপুর-৫ মিঠাপুকুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো.গোলাম রব্বানী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদরের এমপি মাহবুবুর রহমান বেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল হক, উপাধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক,আনোয়ারুল হক,জেলা সহকারী শিক্ষা অফিসার,উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী সহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রব্বানী বলেন,আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মূল ভিত্তি। কোমলমতি শিক্ষার্থীদের মেধার সঠিক বিকাশ ঘটাতে শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে।তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রধান অতিথি আরও বলেন,সোনার বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ঝরে পড়া রোধ এবং মেধার সঠিক মূল্যায়নে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর। শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি, তাই তাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এমপি গোলাম রব্বানী শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে মেধার বিকাশ ঘটাতে হবে। আর মেধা বিকাশের সবচেয়ে বড় অন্তরায় হলো মাদক। মাদক একটি সম্ভাবনাময় জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে এই ব্যাধি থেকে দূরে থাকতে হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন,এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।
অনুষ্ঠানে এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত মোট ২৭৪ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে মিঠাপুকুর জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭ জন, শঠিবাড়ি শিশু নিকেতন থেকে ১২ জন এবং সাতভেন্ডী এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী সংবর্ধনা লাভ করে।
আলোচনা সভা শেষে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ অতিথিরা। এ সময় স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থী, আনন্দিত অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.