পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ।
মোঃ মোস্তাকিম বিল্লাহ
পোরশা( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার অংশ হিসেবে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (০২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও অসুস্থ ১১ জন ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন ৪৬, নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, "বর্তমান সরকার দেশের সাধারণ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের দুর্বিপাকে সরকার সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুঃস্থ ও অসুস্থ ব্যক্তির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.