জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার ৩১ জুলাই দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে নৌকাযোগে বাড়ী ফিরছিলেন।
রাত প্রায় ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।
এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
স্থানীয় এলাকাবাসী জানান, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।
এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ হেমেন্ড দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.