ধাপেরহাটে ভাড়া বাসায় তাবিজের আড়ালে প্রতারণার অভিযোগ: অনুসন্ধানে মিলল নানা সন্দেহজনক আলামত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে রেজাউল করিমের একটি ভাড়া বাসাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ প্রচলিত ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে অনুসন্ধান চালাই।
অনুসন্ধানে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি মূলত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭ নং ঈদিলপুর ইউনিয়নের এলাকার একবারপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি বর্তমানে ধাপেরহাটে ওই ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
অনুসন্ধানের সময় বাসার ভেতরে বেশ কিছু সন্দেহজনক আলামত দেখতে পাওয়া যায় বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এসব আলামতের মধ্যে বিভিন্ন পুতুল, তাবিজ তৈরির সরঞ্জাম এবং মানুষের হাড় মাথার খুলির ছিল। তবে এগুলোর প্রকৃত পরিচয় ও ব্যবহার সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, নানা সমস্যার সমাধান, তাবিজ-কবজ এবং অলৌকিক ক্ষমতার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হতো। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং উদ্ধার হওয়া আলামতের প্রকৃতি নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
অনুসন্ধানে উঠে আসা তথ্য ও আলামত জনস্বার্থে তুলে ধরা হলো। এখন বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হওয়াই প্রত্যাশা।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.