কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইনসাফ টাইমস ২৪ ডেস্ক
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে ইনসাফ টাইমস ২৪–এর কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ফুলবাড়ী উপজেলা এনসিপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পার্টি অফিস থেকে প্রায় ১০০ গজ এগিয়ে গেলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ওই সময় ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করছিলেন ইনসাফ টাইমস ২৪–এর কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধি। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার ওপরও হামলা চালায় এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে।
এতে সাংবাদিকের ডান হাত ও কাঁধে গুরুতর আঘাত লাগে। পরে এক পথচারী তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে, পথিমধ্যে আবারও তাকে আটকে মারধর করা হয় এবং বহনকারী যানবাহনেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তিনি নিজের পরিচয় নিশ্চিত করতে অফিসিয়াল সাংবাদিক পরিচয়পত্র প্রদর্শন করলেও হামলাকারীরা হামলা অব্যাহত রাখে। এতে তার ডান কাঁধের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনসাফ টাইমস ২৪।
এ বিষয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.