ছবির মেয়েটার নাম অনামিকা জুঁই। এখন বর্তমান বয়স ১৩।
ওর মা সৌদি আরবে চাকরি করে আর বাবা অটোরিকশা চালক।
এই যে অনামিকার কোলে যেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা ওর বাচ্চা। হ্যাঁ, এই মেয়েটার নিজের বাচ্চা। এই বাচ্চার বয়স ৭ মাস।
অনামিকার বয়স যখন ১২ তখন ফেসবুকের মাধ্যমে ২২ বছরের শাকিল নামের একটা ছেলের সাথে তার পরিচয় হয়। এরপর প্রেম, এরপর বাসা থাকা পালিয়ে গিয়ে বিয়ে করে৷ তারপর হয় এই বাচ্চাটা।
তো বাচ্চা হওয়ার পর অনামিকার শাশুড়ি আর জামাই বাসা থেকে বের করে দেয়। বাচ্চাটাকে তাদের কাছে রেখে।
এমনকি বাচ্চা যেন কোনোদিন মায়ের কাছে ফিরতে না পারে, সেজন্য আদালতে গার্ডিয়ানশিপ-এর মামলাও ঠুকে দেয় ওই পরিবার!
উপায় না দেখে মেয়েটি যায় লিগ্যাল এইডে।
ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার নিজেই প্রথম দেখে বিশ্বাস করতে পারেননি যে, এই বাচ্চা মেয়েটারও একটি বাচ্চা আছে!🙂
অবশেষে লিগ্যাল এইড ও চকবাজার থানা পুলিশের হস্তক্ষেপে আড়াই মাস পর ৭ মাসের বাচ্চাটাকে উদ্ধার করে মায়ের কাছে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.