পটুয়াখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয়ের আয়োজনে মাঠ পর্যায়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহণে""দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ" (৬ষ্ঠ ব্যাচ) শুরু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টট,পটুয়াখালী।
প্রশিক্ষণের মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবার মনোনয়ন, আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করন এবং আধুনিক ব্যাংকি কার্যক্রম সম্পর্কে বাস্তবভিওিক ধারণা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষও সেবামুখী জনবলই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা- কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে গ্রাহকসেবার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল ও কার্যকর হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাও্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কর্মকর্তা - কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
"তারিখ" ২৪/০৭/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.