সিলেটে নিখোঁজের পর উদ্ধার তরুণী তুলি, পরিবারের জিম্মায় হস্তান্তর
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া তরুণী তুলিকে উদ্ধার করেছে পুলিশ।
বর্তমানে তিনি পরিবারের কাছে ফিরে গেছেন বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকাল ৯টার দিকে তুলি মিরাবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে তার ভাই কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশি তৎপরতার একপর্যায়ে তুলিকে উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, তিনি মানসিক সমস্যায় ভুগছেন।
উদ্ধার শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার (তদন্ত) মো.আবু বক্কর সিদ্দিক জানান, জিডি করার পর থানা পুলিশের অভিযানে উদ্ধার করে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.