গোবিন্দগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৮১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ৮১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু এবং সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি গোলাম কিবরিয়া সরকার রিপন, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আফরোজ, সাধারণ সম্পাদক আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক আফছানা আফরোজ ঝিনুক, পূর্ব অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাসুমুল আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নবগঠিত ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.