কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার ভোর ৬:৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
মরহুম তাঁর সহধর্মিণী, দুই সন্তান,আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন,তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমের মৃত্যুতে হিউম্যান রাইটসের কেন্দ্রীয় পরিচালক জনাব মোঃ সিরাজুল মুস্তাকিম (গিয়াস) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুমকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমীন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.