বোয়ালখালীর পোপাদিয়ায় কার ছত্রছায়ায় চলছে মাদকের সাম্রাজ্য? কিশোর ভন্জ টুটুলের খুঁটির জোর কোথায়?
বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ভন্জপাড়ায় আওয়ামী লীগ নেতা কিশোর ভন্জ টুটুলের খুঁটির জোর কোথায়? ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতা এলাকা ছেড়ে গেলেও, অভিযোগ রয়েছে—এলাকার মাদক সাম্রাজ্য এখন তার নিয়ন্ত্রণে। স্থানীয়দের দাবি, তার প্রভাবের কারণে কেউ মাদকের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। অভিযোগ অনুযায়ী, এখানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সহজেই পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। কিছু নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে নিয়মিত আড্ডা ও সন্দেহজনক কর্মকাণ্ডও হচ্ছে। সংযুক্ত ছবি/ভিডিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য প্রকাশ করা হলো।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক। সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
বোয়ালখালী উপজেলা প্রশাসন, ইউএনও, বোয়ালখালী থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান—বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করুন।
প্রশ্ন একটাই—কিশোর ভন্জ টুটুলের খুঁটির জোর কোথায়? যদি অভিযোগ সত্য হয়, তবে কার আশ্রয়-প্রশ্রয়ে এই মাদক বাণিজ্য চলছে?
#বোয়ালখালী #পোপাদিয়া #ভন্জপাড়া #চট্টগ্রাম #মাদকবিরোধী #মাদকমুক্ত_সমাজ #জনসচেতনতা
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.