"অবশেষে সাংবাদিকও রেহাই পেলো না মামলা বানিজ্য থেকে"!
সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়া সরাইল প্রেসক্লাবের একজন দক্ষ সক্রিয় সাংগঠনিক সম্পাদক, বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধি। সে একজন ভদ্র সৎ সাহসী পরিশ্রমী সাংবাদিক। সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকরা অপরাধ করলে যেমন নিন্দার ঝড় উঠে। তেমনই নিরাপদ সাংবাদিক বা যেকোনো ব্যক্তিকে শুধু মাত্র প্রতিহিংসা বা মামলা বানিজ্য চরিতার্থ করার জন্য যদি মিথ্যা মামলায় জড়িত করা হয় তখনও আবার তীব্র নিন্দার ঝড় উঠে।তেমনি সাংবাদিক মোহাম্মদ মাসুদকে নিয়েও গণযোগাযোগ মাধ্যমে মিথ্যা বানিজ্য মামলা নিয়ে ঝড় উঠেছে। সম্প্রতি কিছু দিন হয়ে গেল কালিকচ্ছ বাজারে ধরন্তি বনাম সূর্যকান্দি গ্রামের ঝগড়া নিয়ে কালিকচ্ছ বাজারে বেশকিছু দোকান ভাংচুর ও লুটপাট হয়।এনিয়ে পক্ষ বিপক্ষে মামলা হচ্ছে এটা স্বাভাবিক। তবে এ নিয়ে শুধু মাত্র প্রতিহিংসাপরায়ণ হয়ে বা বানিজ্যের স্বার্থে কোন নিরপরাধ মানুষকে হয়রানি করলে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। জান গেছে বিবেকসম্পন্ন সাংবাদিক মাসুদ কে ভাংচুর ও লুটপাটের মামলায় নথিভুক্ত করা হয়েছে এটা জনমনে প্রশ্নবিদ্ধ। সাংবাদিক মাসুদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.