পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া (৩০) হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন, ও এলাকাবাসী।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত ভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
নিহতের বাবা ও মামলার বাদী আলি মুন্সী বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। ঘটনার আগের রাতেও নির্যাতনের কথা স্বজনদের জানিয়েছিল।
সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।আমি বিশ্বাস করি আমার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মামলার এজাহার সুএে জানা যায়, নিহত তানিয়ার বাবা আলি মুন্সী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলায় মোঃ কামাল খান (৪২) তার দুই মেয়ে মোসাঃ লিজা খান (২২) ও
লিমা খান (২০) কামাল খাঁনের মা আম্বিয়া (৩২) এবং অজ্ঞাত নামা আরও একজন আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে দীর্ঘদিন ধরে তানিয়ার ওপর নির্যাতন চালানো হয়। গত ১৪ জুলাই রাতে নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা করে পরদিন বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।
" তারিখ" ১৯/০৭/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.