সাঘাটায় পূর্ব শত্রুরতার জেরে প্রতিপক্ষের
আঘাতে ১ নারী সহ আহত ৩ জন হাসপাতালে
সাঘাটা প্রতিনিধি :
সাঘাটায় পূর্ব শত্রুরতার জেরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ১ নারী সহ ৩ জন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনা ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানাগেছে।
অভিযোগ সুত্র জানাযায় : উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে মৃত্যু মোজাম্মেল হক এর পুত্র জাকিরুল ইসলাম এর সাথে একই গ্রামের মৃত সমছের আলী ছেলে মহসিন আলী,মতিয়ার রহমান গংদের সাথে দীর্ঘদিন হলো পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ বিবাদ চলে আসে।
এরই জেরধরে গত ১৭ জুলাই বিকেলে জাকির ইসলামের নিজ বাড়ী থেকে ঐ এলাকার জোড়ডোবা বাজারস্থ তার মুদির দোকানে যাওয়ার পথে বিবাদী মহসিন গংদের বসতবাড়ি সংলগ্ন পৌঁছা মাত্রই তাকে পথরোধ করে মহসিন গংদের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এতে জাকির ইসলাম বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে মহসিন গংদের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে।
এসময় আহত জাকির ইসলামের ডাকচিৎকারে তার স্ত্রী শিরিনা বেগম ও বড় ভাই জাহাঙ্গীর ইসলাম সেখানে পৌঁছা মাত্রই তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর হারকাটা রক্তান্ত জখম করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সংবাদ লেখা পযন্ত তারা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।
এঘটনায় ভুক্তভোগী আহত জাকির ইসলাম বাদী হয়ে মহসিন, মতিয়ার সহ ৭ জনকে বিবাদী করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয় নিশ্চিত হয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।
ছবি সংযুক্ত
মোঃ মশিউর রহমান
সাঘাটা গাইবান্ধা
১৯/০৭/২০২৬
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.