আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনীকে অভিনন্দন
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শুভানুধ্যায়ী মহল।
তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং মোসলেমা বেগম মিলি কায়কোবাদ-এর জ্যেষ্ঠ পুত্র।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী তাঁর মেধা, সততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ইতিবাচক ছাত্ররাজনীতির বিকাশে তিনি সফল নেতৃত্ব প্রদান করবেন বলেও তারা বিশ্বাস করেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে পরিবার, শুভাকাঙ্ক্ষী, সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধারা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.