গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিব, সম্পাদক রাহুল
গাইবান্ধা, প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, কোষাধ্যক্ষ মাইদুল ইসলামসহ বিভিন্ন পদে ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.