ব্রেকিং নিউজ........
রথযাত্রা উৎসবে গিয়েছিল পুরো পরিবার, বাসায় হ*ত্যা করা হলো মলিনা রায়কে......
ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে কিছুক্ষণ আগে মলিনা রায় নামে ৫৫ বছর বয়সী এক নারীর বস্তাবন্দি ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামীর নাম রতন রায়।
ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মলিনা রায় তার পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। আজ বিকালের দিকে পরিবারের সদস্যরা স্থানীয় কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে চলে যান। মলিনা রায় একাই বাসায় ছিলেন।
সন্ধ্যার পর বাসার ফিরে পরিবারের সদস্যরা দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের ম*র*দে*হ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম*র*দে*হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। তারা ঘটনাস্থল থেকে এখনো বিভিন্ন আলামতও সংগ্রহ করছেন।।
১৭ই জুলাই ২০২৬ ইং।।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.