ফাইতং সড়কে ট্রাকভর্তি গোলগাছের ছবি ঘিরে চাঞ্চল্য, তদন্তের দাবি
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং সড়কে ট্রাকভর্তি গোলগাছ পরিবহনের একটি ছবি প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবিতে একটি ট্রাকে বিপুল পরিমাণ গোলগাছ বহন করতে দেখা যায়, যা নিয়ে বৈধতা ও বন বিভাগের টিপি (Transit Pass) সংক্রান্ত প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে লামা বন বিভাগের ডলুছড়ী রেঞ্জ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রাকে থাকা গাছগুলো লামা বন বিভাগের বৈধ টিপিকৃত।
তবে স্থানীয়দের দাবি, ট্রাকে থাকা বিপুল পরিমাণ গোলগাছের সবগুলো বৈধ টিপির আওতাভুক্ত নয়। তাদের অভিযোগ, টিপির আড়ালে অতিরিক্ত গাছ পরিবহন করা হয়ে থাকতে পারে। এ কারণে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তারা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
প্রকাশ্যে আসা ট্রাকভর্তি গোলগাছের ছবিটি লামা উপজেলার ফাইতং সড়ক থেকে তোলা হয়েছে বলে জানা গেছে।
#লামা #বান্দরবান #ফাইতং #বনবিভাগ #গোলগাছ #কাঠপাচার #পরিবেশ #তদন্তের_দাবি #HillSeaCityNews #BangladeshNews
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.