গাইবান্ধার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা শামীম কায়সার লিংকনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, তৃণমূলের প্রিয় মুখ এবং গণমানুষের নেতা শামীম কায়সার লিংকনকে মন্ত্রিসভায় দেখার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় তৃণমূল পর্যায়ের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছেন। ‘লক্ষ তারার মাঝে একটি গোলাপ’ হিসেবে পরিচিত এই নেতা তার ত্যাগ, সততা ও নিবেদিতপ্রাণ রাজনীতির মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
স্থানীয়রা জানান, শামীম কায়সার লিংকন কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি প্রান্তিক মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার। তাকে মন্ত্রী হিসেবে দেখতে পারলে গাইবান্ধার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং তৃণমূলের মানুষ যোগ্য নেতৃত্ব পাবে বলে মনে করছেন তারা।
তৃণমূলের এই আশার আলোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার জোর দাবি জানিয়েছেন তার সমর্থক ও সাধারণ জনগণ।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.