জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধার পুলিশ সুপার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধা পৌরপার্ক প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন ।পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জুলাই শহীদ পরিবার, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.