অপকর্মে বিএনপি আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি
গাইবান্ধা প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির দেশব্যাপী হত্যাকাণ্ডগুলো জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজেদের দলের অভ্যন্তরেই কোন্দলের কারণে ২১৯ থেকে ২২০ জন নেতাকর্মী খুন হয়েছেন। এই আন্তঃকোন্দলের কারণে হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামেন৷ বোনারপাড়া সরকারি কবরস্থানে শহীদ সাইফুল্লাহ বারীর কবরস্থানে যান। সেখানে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি সাইফুল্লাহ বারীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় আহত জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদেরকেও আর্থিক সহযোগিতা করেন৷
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার,
গাইবান্ধা ৪ আসনের এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা শিবিরের সভাপতি মোঃ ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মোঃ ফাহিম মন্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ গত ২১ জুন প্রকাশ্যে দিবালোকে সাঘাটার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় বহিস্কৃত যুবদল নেতা মুকুলের ছুরিকাঘাতে নিহত হন সাইফুল্লাহ বারী। এ ঘটনায় এক জামায়াত কর্মী সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আছেন৷
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.