অনলাইন জু'য়া আর মা'দ'কের টাকা না পেয়ে নওগাঁর মহাদেবপুরে নিজ ঘরেই খু*ন হতে হলো এক হতভাগ্য দম্পতিকে।
সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)-এর ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে তাদের নিজ ছেলে মুক্তার হোসেনকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে খাবার খেয়ে ওই দম্পতি তাদের ঘরে ঘুমাতে যান। আজ ভোর ৪টার দিকে ছেলে মুক্তার হোসেন হঠাৎ প্রতিবেশীদের ডেকে এনে খাটের ওপর তার বাবা-মায়ের ম'রদেহ দেখায়।
কিন্তু মুক্তারের আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়।
হ'ত্যার কারণ নিয়ে যা জানা যাচ্ছে..?
এলাকাবাসীর দাবি, আটককৃত মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে মারাত্মক মা'দ'কাসক্তি এবং মোবাইলে অনলাইন জু'য়ায় আসক্ত ছিল। জুয়া ও নেশার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া করত।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় টাকার দাবিতে ব্যর্থ হয়ে সে বাবা-মাকে বি'ষা'ক্ত কোনো দ্রব্য খাইয়ে এই হ'ত্যা'কাণ্ড ঘটিয়েছে।
ডিজিটাল দুনিয়ার অনলাইন জু'য়া এবং মা'দ'কের মরণনেশা কীভাবে একটি আস্ত পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনা তারই এক নির্মম ও চোখ খোলার মতো উদাহরণ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ম'র'দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে..!!
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.